>>>>>ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার মাউন্ট সিনাবাঙ আগ্নেয়গিরি থেকে ৩০ আগস্ট থেকে বিপুল পরিমাণে ধোঁয়া, ধুল ও ছাই নির্গত হওয়া শুরু হয়েছে এবং সেগুলো ৮ হাজার ১ ফুট উচুতে উঠেছে। আগ্নেয়গিরিটি সক্রিয় হওয়া শুরু করে ২৯ আগস্ট থেকে। আগ্নেয়গিরিটি এর কারণে বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে এবং অসংখ্য মানুষকে সেখানে থেকে নিরাপদ আশ্রয়ে সারিয়ে নেয়া হয়েছে। ১৬শ শতকের পর এই প্রথম আগ্নেয়গিরিটি সক্রিয় হয়েছে। (৩০ আগস্ট)>>>>>২৯ আগস্ট লস এঞ্জেলেসে বিখ্যাত টেলিভিশন পদক ‘৬২তম প্রাইমটাইম অ্যামি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। অভিনেতা জিম পার্সোন পেয়েছেন ‘দ্য বিগ ব্যাঙ থিওরি’ কমেডি সিরিয়ালের জন্য, পরিচালক স্টেভ শিল পেয়েছেন তার নাটক ‘ডেক্সটার’-এর জন্য, ‘ব্রেকিং ব্যাড’-এর প্রধান চরিত্রে অভিনয় করে পদক পেয়েছেন ব্রায়ান ক্রান্সটন,‘ ‘দ্য ক্লোজার’-এর জন্য পেয়েছেন অভিনেত্রী কায়রা সেডউইক, ‘মডার্ন ফ্যামিলি’ হয়েছে সেরা কমেডি এবং ‘ম্যাড ম্যান’ হয়েছে সেরা ড্রামা সিরিজ। (৩০ আগস্ট)>>>>>বলিভিয়ার বিমান বাহিনী জানিয়েছে ২৮ আগস্ট জানিয়েছে, তারা ব্রাজিলের সেনাদের সাথে যৌথভাবে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে যাচ্ছে। বিশেষ করে সীমানা ব্যবহারকারী ড্রাগ ডিলাররা হবে তাদের নিশানা। যৌথ বিশেষ অভিযানের নাম দেয়া হয়েছেÑবলব্রা-১। অভিযানে নামার আগে যৌথবাহিনী ৫ দিনের ট্রেনিং নেবে বলে জানা গেছে। (২৮ আগস্ট)>>>>>সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইরাকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালেকি তার টিভি বক্তব্যে বলেছেন, দেশের গোয়েন্দার তথ্য অনুযায়ী আল-কায়দা ও সাদ্দাম হোসেনের অনুসারীরা সন্ত্রাসী হামলা চালাতে পারে, তাই এ অতিরিক্ত সর্তকতা অবলম্বন করা হয়েছে। উল্লেখ্য যে, ২৪ আগস্ট মার্কিন সেনাবাহিনী ইরাকযুদ্ধের সমাপ্তি টেনে দেশটি ছেড়ে চলে যায়। (২৮ আগস্ট)>>>>>ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার ৪ দিনের কন্যার কপালে চুমু দিচ্ছেনÑএমন একটি ছবি প্রকাশিত হয়েছে। এটিই এই পিতা-কন্যার প্রথম ছবি। গত ২৪ আগস্ট রয়াল কর্নওয়াল হাসপাতালে প্রধানমন্ত্রীর ৪র্থ সন্তানের জন্ম হয়। নাম রাখা হয়েছে ফ্লোরেন্স রোজ এন্ডেলিয়ন ক্যামেরন। প্রধানমন্ত্রী তার কন্যার জন্য ছটি নেয়ার চিন্তা করছেন। (২৮ আগস্ট)>>>>>দেশে জাতিগত বৈষম্য প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছে জাতি সংঘের মানবাধিকার সংক্রান্ত কমিটি। জাতি সংঘের জাতিগত বৈষম্য দূরিকরণ কমিটির (সিইআরডি) প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিবাসীদের জীবন যাপনে জাতিগত বৈষম্য অনেক বেড়েছে এবং দেশটির সংবিধানের ত্রুটিও এর জন্য অনেকটা দায়ী। (২৮ আগস্ট)>>>>>জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভ্যালে ইউরোপের দেশগুলোকে কসোবোর স্বাধীনতা স্বীকার করে নেয়ার আহ্বান জানিয়েছেন। ২৭ আগস্ট দক্ষিণ-পূর্ব ইউরোপ সফরকালে তিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেতে বোসনিয়াবাসীদের একজোট হতেও আহ্বান জানান। ইউরোপের ২২টি দেশ কসোবোর স্বাধীনতাকে স্বীকৃতি দিলেও, সাইপ্রাস, স্পেন, গ্রিস, রোমানিয়ার মতো দেশ এখনো স্বীকৃতি দেয়নি। (২৭ আগস্ট)>>>>>একটি আন্তর্জাতিক শিশু পর্নোগ্রাফি চক্রের সাথে কানাডার ভেনকুভারের সেন্ট জর্জেস স্কুলের সাবেক শিক্ষক ক্রিস্টোফার চার্লস ইন্ডভ্যালসনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পুলিশ ২৭ আগস্ট জানিয়েছে, ইন্ডভ্যালসন (৪০) স্কুলের ছোট ছোট ছাত্রদের দ্বারা পর্নো ছবি তৈরি করে ফেসবুকের মাধ্যমে বিতরণ করতেন। গত জুনে তাকে গ্রেফতার করা হয় এবং এ সংক্রান্ত ৪টি মামলা তার ওপর চলছে। একই চক্রের ৬জন ব্রিটেনে ও ৩জন অস্ট্রেলিয়ায় গ্রেফতার হয়েছে। (২৭ আগস্ট)>>>>>জাপানের টয়োটা ২৬ আগস্ট জানিয়েছে, তাদের করোলা মডেলের ১.১৩ মিলিয়ন ডলার গাড়ি উত্তর আমেরিকা থেকে ফেরত আনা হচ্ছে। গাড়িগেুলোর এক্সেলেটরে সমস্যা দেখা দেয়ায় সেগুলো ফেরত আনা হচ্ছে। এই করোলা ও করোলা ম্যাট্রিক্স মডেলের গাড়িগুলো তৈরি করা হয়েছে ২০০৫ ও ২০০৮-এ। (২৭ আগস্ট)>>>>>রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী এলেক্সে কিউদ্রিন ঘোষণা দিয়েছেন আগামী এক দশকের মধ্যে দেশটির সড়ক সমস্যার পুরোপুরি সমাধান করা হবে। এর জন্য একটি মোটরওয়ে ফান্ডও তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। নিম্ন মানের সড়ক ব্যবস্থাপনা রাশিয়ার অন্যতম জাতীয় সমস্যা। (২৮ আগস্ট)>>>>>মার্কিন সামরিক সংস্থা পেন্টাগনের কম্পিটারগুলো সবচেয়ে বড় ধরণের ক্ষতির সম্মুখীন হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন উপ-প্রতিরক্ষা সচিব উইলিয়াম লিয়েন। যার ফলে বিভিন্ন যুদ্ধের দলিল ও পরিকল্পনা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট হয়ে গেছে বা নষ্ট হওয়ার পথে। একটি পেনড্রাইভের মাধ্যমে কোনো সফ্টওয়্যার বা ভাইরাস পেন্টাগনের কম্পিউটারগুলোতে ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে প্রথম জানা যায় ২০০৮-এর নভেম্বরে। (২৫ আগস্ট)>>>>>আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সহকারী মোহাম্মদ জিয়া সালেহির ওপর দুর্নীতির অভিযোগ ওঠায় তা তদন্তে মাঠে নেমেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। সালেহি অর্থের বিনিময়ে তথ্য পাচার করতো কিনা সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। জানা গেছে, সালেহির সাথে ওবামা প্রশাসনের বৈরী সম্পর্ক ছিল, কেননা তিনি মার্কিনীদের সাথে সব সময় একমত হতে পারতেন না। (২৫ আগস্ট)>>>>>আইসা শাহারকাইজ নামের ইরানের কারাবন্দি সাংবাদিক টেলিকমিউনিকেশন জগতের অন্যতম বড় প্রতিষ্ঠান নোকিয়া ও সিমেন্সের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেছেন যে ইরান সরকার যাতে সন্দেভাজনদের ওপর নজরদারি বাড়াতে পারে সেজন্য এ দুই কোম্পানি সরকারের কাছে সরঞ্জাম বিক্রি করেছে এবং যার ফলে তাকে জেল খাটতে হচ্ছে। ২০০৯ সাল থেকে এই সাংবাদিক কারাবন্দি। (২৫ আগস্ট)>>>>>এমিনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন তার উত্তরাঞ্চলের শিয়া বিদ্রোহী এবং দক্ষিণের আল-কায়দার সাথে যুদ্ধের নামে মানবাধিকার লঙ্ঘন করেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত দুবছর ধরে দেশটির সরকার বিচারবহির্ভুত হত্যা, গণ-গ্রেফতার, নির্যাতন এবং প্রশ্নবিদ্ধ বিচার পরিচালনা করেছে। (২৫ আগস্ট)>>>>>ইতালি ও অস্ট্রিয়ার বর্ডারের কাছে ইতালীয় আল্পসের বরফ থেকে ১৯৯১ সালে একটি মানব মমি আবিষ্কৃত হয়। মমির নাম রাখা হয়ে এৎজি। সম্প্রতি এন্টিকুইটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে রোমের ন্যাশনাল মিউজিয়াম অব প্রিহিস্টোরি এন্ড এথনোলোজির গবেষকরা জানিয়েছেন, এৎজি আনুমানিক ৫ হাজার বছর আগে জীবিত ছিল এবং তাকে হত্যা করা হয়নি। (২৫ আগস্ট)>>>>>উত্তর কোরিয়ার নেতা কিম জঙ-ইল আকস্মিক ভাবেই চীন সফরে বের হয়েছেন বলে দেশটির সরকার নিশ্চিত করেছে। কিম এবছর দ্বিতীয়বাররে মতো চীন সফর করছেন। দক্ষিণ-কোরিয়া সরকার জানিয়েছে, কিমের এই সফরের লক্ষ্য কি তারা এখনো তা জানতে পারেনি। কিমের সফরসঙ্গী হিসাবে আছেন তার ছেলে কিম জঙ-উন। (২৬ আগস্ট)>>>>>শিক্ষকের প্রহারে পশ্চিম বঙ্গের আকাশ বন্দ্যোপাধ্যায় নামের সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্র তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। পশ্চিম মেদিনীপুরের একটি স্কুলে ২২ আগস্ট এ ঘটনা ঘটে। শাস্তি হিসাবে শিক্ষক আকাশকে কানে ধরে দাঁড়িয়ে থাকতে বললে সে তা মানতে অস্বীকৃতি জানায়, ফলে শিক্ষক তাকে প্রহার শরু করে। (২৬ আগস্ট)>>>>>গণ-প্রজাতন্ত্রী কঙ্গোতে বিদ্রোহীদের দ্বারা সংঘটিত গণ-ধর্ষণের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সকল প্রকার সহযোগিতা ও উদ্যোগ গ্রহণ করবে বলে ২৫ আগস্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন আশ্বাস দিয়েছেন। গত ৩০ জুলাই থেকে ৩ আগস্ট মাই মাই মিলিশিয়া ও রোয়ান্ডান হুতু এফডিএলআর বিদ্রোহীরা দেশটির উত্তর কিভিউ প্রদেশের লুভুঙ্গাই শহর দখল করে গণ ধর্ষণ চালায়। (২৬ আগস্ট)>>>>>জার্মানির সরকার ২৫ আগস্ট ফেসবুক ব্যবহার বিষয়ক একটি নতুন আইনের খসড়া উপস্থাপন করেছে। এই আইন বাস্তবায়ন হলে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারি ফেসবুক কিংবা অন্যান্য প্রাইভেট ইন্টারনেট পোস্টের (ছবি, ভিডিও, লেখা ইত্যাদি) সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবে না। (২৫ আগস্ট)>>>>>ইয়াহু জানিয়েছে, তারা মার্কিন ও কানাডীয় ইংরেজি ভাষায় তাদের সার্চ ইঞ্জিন পরিচালনা করবে। এক্ষেত্রে মাইক্রোসফ্টের সার্চ ইঞ্জিন বিঙ হবে তাদের প্লাটফর্ম। মাক্রোসফ্টের সহযোগিতায় ইয়াহু সার্চ ইঞ্জিন দ্বারা ডেস্কটপ কম্পিউটার ও মোবাইল ফোনে ওয়েব, ইমেজ ও ভিডিও সার্চ করা যাবে। ২০০৯ সালে ইয়াহু ও মাইক্রোসফ্টের মধ্যে ১০ বছরের চুক্তি হয়। (২৫ আগস্ট)>>>>>দীর্ঘ ৬ বছরের মার্কিন-আফগান যুদ্ধের হাজার হাজার মার্কিন দলিল-দস্তাবেজ প্রকাশক উইকিলিক্স নামের ওয়েবসাইট এবার মার্কিন সিআইএ ( সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি)-এর দলিল প্রকাশ করার ঘোষণা দিয়েছে। ২৪ আগস্ট টুইটারের মাধ্যমে সাইটটি জানিয়েছে ২৫ আগস্ট তারা বেশকিছু সিআইএ গোপন দলিল প্রকাশ করবে। (২৫ আগস্ট)>>>>>চীনের দ্য হেনান এয়ারলাইনসের একটি বিমান ২৪ আগস্ট কুয়াশা আচ্ছন্ন রাতে বিমান বন্দরে নামতে গিয়ে বিধ্বস্ত হয়, এতে ৪২ জন নিহত ও ৫৪ জন আহত হয়। হেলোংজিয়াং প্রদেশের ইয়াইকুন শহরে এ ঘটনা ঘটে। গত ৬ বছরে চীনে এটি সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ২৫ আগস্ট বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। (২৪ আগস্ট)>>>>>যুক্তরাষ্ট্র বন্যা কবলিত পাকিস্তানের অবকাঠামো উন্নয়নে সাড়ে সাত বিলিয়ন ডলার অর্থ সাহায্য দেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন মার্কিন ত্রান বিভাগের প্রধান রাজিব শাহ। দেশটির অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্র আগামী ৫ বছর এ অর্থ খরচ করবে। তিনি মার্কিন সরকারের পক্ষ থেকে জানান, পাকিস্তান সরকার অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করবে বলে অঙ্গিকার করতে হবে। নতুবা অন্যান্য দেশ তাদের অর্থ সাহায্য দেবে না। (২৫ আগস্ট)>>>>>মেক্সিকোর পুলিশ একটি বিশাল লাশের স্তূপ আবিষ্কার করেছে। পুলিশ জানিয়েছে, ড্রাগ-ডিলাররা তাদের বিদ্রোহী ও প্রতিপক্ষ এবং অপহৃত লোকদের হত্যা করে বড় কোনো গর্তে ফেলে দিতো, আবিষ্কৃত এই স্তূপটিও তেমনি এক গর্তে তৈরি হয়েছে। স্তূপে পাওয়া ৭২টি লাশের মধ্যে ১৪ জন নারী রয়েছে। (২৫ আগস্ট)>>>>>ব্রিটিশদের প্রতি ৪ জনের একজন মাইগ্রেন জাতীয় রোগে ভুগছেন। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, বর্তমানে ৬০ লাখ ব্রিটিশ নারী-পুরুষ মাইগ্রেনে ভুগছেন। এর মধ্যে নারীর সংখ্যা বেশি। আইসল্যান্ড ভিত্তিক গবেষক দল প্রায় ১৯ হাজার ব্রিটিশের ওপর জরিপ চালিয়ে এর প্রমাণ পেয়েছেন। (২৫ আগস্ট)>>>>>২৫ আগস্ট বাগদাদে সিরিজ বোমা হমালায় কমপক্ষে ৫২জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে। ২০টি বোমা কমপক্ষে ১২টি জায়গায় বিস্ফোরিত হলে এতো হতাহতে ঘটনা ঘটে। এর মধ্যে একটি আত্মঘাতি গাড়ি বোমা হামলায়ই মারা গেছে ১৫ জন বলে জানিয়ছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। (২৫ আগস্ট)>>>>>গত ১৭ আগস্ট ফেসবুকে পোস্ট করা ৬৯ জনের একটি হিটলিস্টের তালিকাভুক্ত দক্ষিণ-পশ্চিম কলোম্বিয়ার ৩ জনকে সত্যি সত্যি মেরে ফেলা হয়েছে বলে জানিয়েছে কলোম্বিয়ান পুলিশ। পোস্টের মাধ্যমে অজ্ঞাত একটি দল তালিকাভুক্ত সবাইকে ৩ দিনের মধ্যে কলোম্বিয়ার পর্তো আসিস শহর ছেড়ে চলে যেতে বলেছিল। লস র‌্যাস্ত্রোজোস নামের অপরাধচক্র অথবা রেভিলিউশনারি আম্র্ড ফোর্সেস অব কলোম্বিয়া জঙ্গি গ্রুপ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। (২৪ আগস্ট)>>>>>ব্রিটিশ সরকারের সিকরেট ইন্টেলিজেন্স সার্ভিস (এমআই-৬) ২৫ আগস্ট এক ব্রিটিশ গোয়েন্দার মৃতদেহ উদ্ধার করেছে। এম১৬ জানিয়েছে, ওই গোয়েন্দাকে আনুমানিক ২ সপ্তাহ আগে হত্যা করা হয়, পরে লাশ একটি ব্যাগে ভরে নিহতরই বাাড়ির বাথরুমে ফেলে রাখা হয়েছিল। স্কটল্রান্ড ইয়ার্ড হত্যারহস্য উদ্ঘাটনে কাজ শুরু করেছে। (২৫ আগস্ট)>>>>>আমেরিকা মহাদেশের সবচেয়ে প্রাচীন মানব হাড় আবিষ্কার করেছে মেক্সিকোর বিজ্ঞানীরা। ১০ হাজার বছরের প্রাচীন এই মানব কঙ্কালটির নাম দেয়্ হয়েছে ইয়ঙ হোল চেন। কঙ্কারটি দুজন জার্মান ডুবুরি ২০০৬ সালে প্রথম আবিষ্কার করেছিলেন। ৩ বছর গবেষণা শেষে মেক্রিকোর পূর্বাঞ্চলের পানির ২৭ ফুট নিচের একটি গুহা থেকে কঙ্কালটি তোলা হয়। ধারণা করা হ্চ্ছে ইয়ঙ হোল চেন শেষ বরফযুগে জীবিত ছিল। (২৫ আগস্ট)    

র্কমসূচি

 

বৃন্দ বাংলাদেশ ঈদ-উল-ফিতর (২০১০) সামনে রেখে ‘নতুন জামা’ শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। দেশের অধিকার বঞ্চিত, দুস্থ ও বিকলাঙ্গ ৫ থেকে ১০ বছরের শিশুদের অন্তত একটি অংশ যাতে হাসিমুখে তাদের এবারের ঈদটা উদযাপন করতে পারে সে লক্ষ্যে বৃন্দ বাংলাদেশ-এর সকল সদস্য তাদের ঈদের বাজেটের একটি অংশ দান করতে যাচ্ছেন। আমরা আশা রাখছি, আমাদের শুভাকাঙ্খীরাও এই ক্যাম্পেইনের সাথে একাত্বতা প্রকাশ করবেন।

 


বিশ্বের খবরাখবর এখন বৃন্দ বাংলাদেশ-এর পর্দায়! বিশ্বের আলোচিত, রোমাঞ্চকর ও ভিন্ন স্বাদের অসংখ্য আন্তর্জাতিক সংবাদ জানতে চোখ রাখুন বৃন্দ বাংলাদেশ-এর ওয়েবসাইটে। বৃন্দ বাংলাদেশ-এর সাথে থাকুন, বিশ্বকে জানুন।

 


ভিউফাইন্ডার

আলোয় আঁকা



 

নির্ঝর সিনহা রওনাক , রামপুরা

ফেইসবুক -এ আমরা

 

বৃন্দ বাংলাদেশ