আপনার সাহায্য, পরামর্শ ও মতামত আমাদের চলার পথকে আনন্দময় করবে। ই-মেইল করুন : info@brindobangladesh.org    
শেল্ফ্

Book-shelf

Book-Shelf

হামীম কামরুল হক
গোপনীয়তার মালিকানা


‘নিজের মনের মানুষ সত্যিকারের মনের মানুষ খুঁজে না পাওয়ার ভেতর থেকেই মানুষের ভেতরে সেই গভীর সংকটটা তৈরি হয়...’ এই সংকট মনোজগতে তৈরি করে চোরাবালির খাদ, নিঃসঙ্গ মানুষ নিয়ত এই খাদে নিমজ্জিত হতে থাকে, হারিয়ে যেতে থাকে। এমনই এক মানুষের বিরল মনঃসমীক্ষণ গোপনীয়তার মালিকানা। এবাবরের বইমেলায় উপন্যাসটি বাজারে এনেছে ভাষাচিত্র। মূল্য ১৫০ টাকা। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।

Book-Shelf

হামীম কামরুল হক
রাত্রি এখনো যৌবনে


এই বইয়ের পাণ্ডুলিপিটি ২০০৭ সালে অর্জন করে ২৫ হাজার টাকা অর্থমূল্যের বিখ্যাত ‘কাগজ তরুণ কথাসাহিত্য পুরস্কার’। অতীত উৎখনন করে নিজেকে আবিষ্কারের চেষ্টায় মগ্ন এক দিগ্ভ্রান্ত মানুষের কাহিনী এটি; উপেক্ষিত নয় সমকালীন সমাজ ও রাজনীতির মারপ্যাঁচও। উপন্যাসটি ২০০৮-এ প্রকাশ করেছিল কাগজ প্রকাশন (বিলুপ্ত)। বইটি রাজধানীর বড় বইয়ের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে; বৃন্দ বাংলাদেশ-এও সুলভ, ফোন : ০১৭১০ ৯২৬ ২৮৯। মূল্য ২শ টাকা। প্রচ্ছদ করা হয়েছে অস্ট্রেলীয় চিত্রশিল্পী লিনি কে’র ‘প্যাশন রাফ’ শীর্ষক চিত্র অবলম্বনে।

Book-Shelf

আহমেদ মুসা
প্রান্ত-প্রাচীন


সমকালকে ইতিহাসের আলোকে দেখা কি ইতিহাসকে সমকালের আলোয় দেখার জন্য যে ধরণের উপন্যাস লেখা হয় আহমেদ মুসার প্রান্ত-প্রাচীন সেই ধরনের উপন্যাস। তিনি বেছে নিয়েছেন এদেশের সপ্তম শতাব্দীর ত্রিশের দশকের প্রাক-মাৎস্যন্যায় সময়টি। ইতিহাস তার অবলম্বন কিন্তু এর শাখা-প্রশাখায় জুড়ে বিস্তার ঘটেছে সেই সময়ের সমাজ, ব্যক্তি পরিবারের সংকট; অনুষঙ্গ হিসেবে এসেছে পুরাণ, সংস্কার-কুসংস্কার, ব্যবসা-বাণিজ্য, সেই সময়ের জ্ঞান ও শিল্পচর্চার প্রকৃতি। সর্বোপরি ধর্মীয় বিশ্বাস পার হয়ে মানুষের মানবতাবাদী হয়ে ওঠার অভিযাত্রা এই উপন্যাসের প্রধানতম দিক। ২০১০-এর একুশে বইমেলায় বইটি বের করেছে গতিধারা। মূল্য : ২০০ টাকা। প্রচ্ছদ করেছেন সিকদার আবুল বাশার।